পাবনায় র্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনার অভিযানে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটে পাবনা সদর থানাধীন চর শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মেহেদি হাসান মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কামাল প্রামাণিকের ছেলে এবং চর শিবরামপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান), এক রাউন্ড কার্তুজ, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।

Comments
No comments
Add a comment: