পদ পেলেন কেনেডি জুনিয়র

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানববিতর্কিত এই রাজনীতিক বরাবরই ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী এবং ট্রাম্প প্রশাসনে এই পদ পাওয়ার জন্য তিনি লবিংও করেছিলেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রাজনীতিবিদ এবং ভ্যাকসিন-সন্দেহবাদী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন। কেনেডি নিজেও মার্কিন নির্বাচনে প্রার্থী ছিলেন।
সেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।
মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।

Comments
No comments
Add a comment: