নড়াইলে দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি;
মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে মুন্সি ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবক খুন হয়েছে। 

সোমবার (১৩মে) রাত আনুমানিক ৯টার সময় লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেমের বাড়ির সামনে সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফয়সাল আহমেদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সির ছেলে। নিহতের বাবা আহম্মেদ মুন্সি জানান, আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিত ভ্যানে বেকারির মালামাল বিক্রয় করতো। আজ সকালে সে ভ্যান নিয়ে বেকারির মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গতকাল রবিবার দুপুর ৩ টায় খাবার খাওয়ার জন্য বাড়িতে সে এসেছিল। কিন্তু আজ সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। আজ রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এস আই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান। তি
Advertisement
72;ি আরও বলেন,  ৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ী ভাবে চাকুরিতে নিয়জিত ছিল। ওই চাকুরি চলে যাওয়ায় আমার ছেলে প্রায় ২ বছর বেকার অবস্থায় জীবন যাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পি নামের এক বেকারি ব্যবসায়ীর অধীনে বেকারির ডেলিভারি ম্যান হিসেবে চাকুরি নেয়। 
তিনি আরও বলেন, সে মহামারী করোনার আগে এইসএসসি পাশ করেছে। আমার ছেলের কোন শত্রু ছিল না। তবে আমার ছেলে এন্ড্রয়েড মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলতো। আমি আমার সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান।এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এবং দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা