নড়াইলে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার।

নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (২৪ মে) রাতে গোপালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে এস আই হাø8;িবুর রহমান ও এ এস আই আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এর আগে আসামি জাকারিয়া দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসলেও বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আসামি জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: