নড়াইলে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি:
সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪


সোমবার (২৯ জানুয়ারি) সকালে লোহাগড়ার লুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চরদিঘলিয়া, লুটিয়া, মাউলি, খালচর, গাজীপুর ও চরমাউলি এলাকার বিভিন্ন পেশার মানুষ ওলিয়ার মোল্যা হত্যার বিচার দাবি করেন। 

চরমাউলী গ্রামের আত্তাব শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-নিহত ওলিয়ার রহমান মোল্যার ছেলে আতিকুর মোল্যা, এলাকাবাসীর পক্ষে শেখ সেলিম, হাবিবুর রহমান মোল্যা, সারজন আহমেদ, মিলু মোল্যা, হবিবুর রহমানসহ অনেকে। 

Advertisement
বক্তারা বলেন, পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় ধারালো অন্ত্র, রড, হাতুড়িসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে ওলিয়ার মোল্যাকে হত্যা করা হয়। লুটিয়া গ্রামের ফিরোজ শেখ, রোকন মোল্যা, উকিল মোল্যা, রবিউল মোল্যা, আক্তার মোল্যা, রিয়াদ মোল্যা, হৃদয় শেখসহ ২৭ থেকে ২৮জন ওলিয়ারকে হত্যা করে। এ সময় ঠেকাতে গেলে মামলার বাদী নিহতের স্ত্রী আসমা বেগমকে রড দিয়ে আঘাত করলে তার বাম হাত ভেঙ্গে যায়। 

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে গত ১৮ জানুয়ারি লুটিয়া গ্রামের ফিরোজ শেখকে (৫০) প্রধান আসামি করে ২২ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পাঁচ থেকে ছয়জনকে। এর মধ্যে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন এলাকাবাসী। 

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা