নড়াইলে ইভটিজিং এর প্রতিবাদ করায় মাদ্রাসা ছাত্র নিলয় খুন।

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মাহাবুবুর রহমান নিলয় (১৫) নামের দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে।
শুক্রবার (১ মার্চ) রাত ১২ টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত নিলয় মোল্লা নড়াগাতী থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা আলীম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। এ সময় নিলয় এর সঙ্গে থাকা তামিম খান নামে অপর এক শিক্ষার্থীও আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০/১৫ দিন আগে এলাকার টোনা ব্রীজের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী কে উত্ত্যক্ত করে ব্রাহ্মণপাটনা গ্রামের শাকিল খান (১৭) নামের এক বখাটে। এসময় নিলয় এ ঘটনা দেখে শাকিল খান কে বাধা দেয়, না শুনলে এক পর্যায়ে দুটো চড় দিয়ে তাকে নিবৃত। এসময় শাকিল খান তাকে দেখে নেবার হুমকী দিয়ে চলে যায়।
এর জের ধরে শুক্রবার (১ ফেব্রুয়ারী) রাতে নিলয় মোল্লা ও তামিম খান পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গেলে সেখানে তাকে আক্রমন করে শাকিল খান ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা এটা মিটিয়ে দেয়। এর কিছুক্ষন পরে নিলয়কে পাশে ডেকে নিয়ে চাকু ও রামদা দিয়ে কোপাতে থাকে। সঙ্গী তামিম পালিয়ে যেতে চাইলে তাকে রামদায়ের কোপে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মারাত্মক নিলয়কে উদ্ধার করে প্রথমে বড়দিয়া হাসপাতালে ও পরে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

Comments
No comments
Add a comment: