নোয়াখালীতে ৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার
নোয়াখালী চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়াø0;্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, গভীর রাতে উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় থাকায় ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালকে চোরা চালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

Comments
No comments
Add a comment: