নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টেকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী নাটেশ্বরে শাহিদুজ্জামান পলাশ ওজি নামের এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্টেকে পিটিয়ে হত্যা হত্যা করেছে দূর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে ৮নং ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ। এরইমধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছে সে। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ তথা সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের পক্ষে সক্রিয় ভাবে কাজ করে পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন পলাশ।
তবে এ হত্যাকান্ডে নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোন ইস্যু তা জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় লোকজন।
ঘটনাস্থলে এসে নিহতের স্ত্রী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পলাশ ওজি স্ত্রী-সন্তানদের নিয়ে শশুর বাড়িতে থাকতেন। তার বাড়িতে (ঘটনা স্থল) একটি বসত ঘরের পাশাপাশি একটি মুরগির খামার ছিলো, এগুলো দেখা শুনা করতে পলাশ এখানে আসতো।
রাত ৮টার দিকে নিজের স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে সে এবং খামার থেকে একটি হাঁস পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবে বলে জানায়। এর পর রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তার ঘরের পাশে পলাশের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।

Comments
MD NURUNNABI
ধন্যবাদ
Add a comment: