নোয়াখালীতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিন্টুকে ঢাকা থেকে গ্রেফতার
নোয়াখালী সুবর্ণচরে পারুল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিন্টু প্রকাশ হেলালকে (৫৫) গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, (বিপিএম, পিপিএম) জানান, চরজব্বর থানা পুলিশের একটি বিশেষ টিম ২৫ ফেব্রুয়ারি এক বিশেষ অভিযান পরিচালনা করে। তিনি বলেন, এসময় ঢাকার যাত্রাবাড়ী ô7;লাকা হতে র্যাব-১০ এর সহযোগীতায় বহুল আলোচিত, পারুল গনধর্ষণ মামলার দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মিন্টু প্রকাশ হেলাল, পিতা- মৃত আরব আলী (গর্দান) সাং- মধ্যম বাগ্যা, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোঃ মিন্টু প্রঃ হেলাল নারী ও শিশু মামলা নং- ১৩৪/২০১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশো/০৩) এর ৯(৩) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

Comments
No comments
Add a comment: