নোয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৬ হাজার ৮ শত কেজি জাটকাসহ আটক-১৬ জন।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে হাতিয়া মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৬,৮০০ কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়।
দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Comments
No comments
Add a comment: