নোয়াখালীতে কিশোর গ্যাং দুই গ্রুপের সংঘর্ষ, প্রবাসাীকে কুপিয়ে হত্যা, আহত ৫, আটক ৩

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে পথচারি রাকিব সহ আরও ৫ জন গুরুত্বর আহত হয়। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
নিহত মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে।
সোমবার (২৯ জানুয়রি) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গ্রেরণ করা হয়েছে এবং পথচারি রাকিব সহ দুইজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুত্বর আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন (১৮) রাকিব (২৪) রিয়াজ(২২) রাজিব(২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ছোট ভাই- বড় ভাই নিয়ে কথা কাটাকাটির জের ধরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মুত্তাহিন বিল্লাহ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

Comments
Nobin
থ্যাংকস
Add a comment: