নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

অনলাইন ডেক্স
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষে বুথফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ নির্বাচন হয়।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫০টি পেতে যাচ্ছে। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বি গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন জোট পেতে যাচ্ছে ৫২টি আসন। আর তৃতীয় সর্বোচ্চ ১৮টি আসন পেতে যাচ্ছে আরব জোট। 

আলজাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর এ জোট সর্বশেষ নির্বাচনে ৬৪টি আসন পেয়েছিল। সেখান থেকে তাদের আসন কমে ৫০ এ নেমে এসেছে। সরকার গঠনে জোটের প্রয়োজন ৬১টি আসন। যা কোনো জোটই পায়নি। 

তবে নেতানিয়াহুর জোটের আসন যেহেতু কমে গেছে, তাই তার পক্ষে আর সরকার গঠন করা সম্ভব নয়। 

এখন গাদি আইজেনকোতের জোট যদি আরব জোটের সঙ্গে যোগ দেয় তাহলে আগামীকালই সরকার গঠন করতে পারবে। 

কিন্তু নির্বাচনের আগে আইজেনকোত জানিয়েছিলেন, আরবদের সঙ্গে জোট করে তারা সরকার গঠন করবেন না।

ফলে তাদেরও সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, নেতানিয়াহুকে আটকাতে এখন আইজেনকোত এবং তার জোটকে নির্বাচনকালীন বর্ণবাদী প্রতিশ্রুতি থেকে সরে এসে এবং বর্ণবাদ বাদ দিয়ে আরবদের সঙ্গে জোট করতে হবে। 

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্সের প্রফেসর ডোভ ওয়েক্সম্যান আলজাজিরাকে বলেছেন, বুথ ফেরত জরিপের তথ্য যদি সঠিক হয় তাহলে নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে থাকা ‘প্রায় অসম্ভব’ হবে। 
  

Advertisement
তিনি বলেন, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি যদিও একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে, কিন্তু তার জোট ৫০টি আসন পেতে যাচ্ছে। যেখানে ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৪। আর এ বিষয়টিই নেতানিয়াহুর জন্য পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়া অসম্ভব করে তুলেছে।

দল হিসেবেও লিকুদের অবনমন হয়েছে। গত নির্বাচনে যেখানে তারা এককভাবে ৩২টি আসন পেয়েছিল। সেখানে এটি এবার ২৫ এ নেমে আসতে যাচ্ছে। 

আরেক বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ইসরায়েলে কয়েক মাস পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

ইহাব জাবলিন নামে অপর এক রাজনৈতিত বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, বুথফেরত জরিপ বলছে, নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কিন্ত বিরোধীদের সরকার গঠনও কঠিন করে ফেলেছে। এখন বিরোধীরা যদি আলোচনার মাধ্যমে সরকার গঠন করতে না পারে তাহলে নতুন সরকার গঠনের আগ পর্যন্তু নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাবেন।

এদিকে গাদি আইজেনকোত বুথ ফেরত জরিপের ফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এটির ফল যদি সঠিক হয় তাহলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নেতানিয়াহুর সরকারকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। 

এদিকে যেহেতু কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই ইসরায়েলের নতুন সরকার গঠন এখন জটিল হয়ে পড়েছে। এখন এটি যদি তারা অতিক্রম করতে না পারে তাহলে নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন। আর বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকলে, তিনি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠতে পারেন। এমনকি ইরানের বিরুদ্ধে আরেকবার যুদ্ধেও জড়াতে পারেন। 

সূত্র : আলজাজিরা

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা