নেই তদারকি, গরুর মাংস যাত্রাবাড়িতে ৭৫০ মানিকনগরে ৭৮০

অনলাইন ডেস্ক
শনিবার, ১৬ মার্চ ২০২৪

রাজধানীর যাত্রাবাড়িতে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। তবে যাত্রবাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মানিকনগর বাজারে গরুর মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের তদারকির অভাবে এলাকাভেদে মাংসের দামের এই তারতম্য হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

মাংসের দাম কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি কঠোর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।যাত্রাবাড়ি বাজারের মাংস বিক্রেতা আলম শেখ বলেন, শবে বরাতের দিন থেকে ৭৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে ৭০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি।

Advertisement

মাংসের দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে যাত্রাবাড়ি বাজারের আরেক মাংস ব্যবসায়ী মো. সুমন বলেন, গরুর মাংসের দাম যদি কমাতে চান সর্বপ্রথম গরুর খাদ্যের দামটা কমাতে হবে। খাদ্যের দাম যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি মাংসের দাম কমে আসবে।

খাদ্যের দাম কম থাকলে কৃষক আমাদের কাছে কম দামে গরু বিক্রি করবে। গরু কমদামে কিনতে পারলে আমরা তখন এমনিই কমদামে বিক্রি করব। আর চামড়ার ব্যাপারটা যদি সরকার ভালোভাবে খেয়াল করে তাহলে গরুর মাংস ৫০০ টাকা কেজি বিক্রি সম্ভব।ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন বেলাল হোসেন।

তিনি যাত্রবাড়ি বাজারে মাংস কিনতে এসেছেন। বেলাল বলেন, আমরা মেসে তিনজন থাকি। আজকেই প্রথম মাংস কিনলাম। ১ কেজি কিনেছি। দাম অনেক। মাংসের দাম কমালে ভাল হয়। তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষ মাংস খেতে পারবে। আরেক ক্রেতা হেলাল উদ্দিন বলেন, রমজান মাসে মাংসের দাম কমিয়ে ৭০০ টাকা করলেও আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সপ্তাহে অন্তত একদিন মাংস খেতে পারতো।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন