নীলফামারীতে একই ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার।

নীলফামারীর জলঢাকায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতেরা হলেন, বিপুল চন্দ্র রায় (২৭) ও তাঁর স্ত্রী বৃষ্টি রানী রায় (২০)। বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে পাশের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাঁরা।
নিহতেরা হলেন, বিপুল চন্দ্র রায় (২৭) ও তাঁর স্ত্রী বৃষ্টি রানী রায় (২০)। বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

Comments
No comments
Add a comment: