নিবন্ধিত সাংবাদিক নয়, তারাই বেশি মিসইনফরমেশন ছড়ায়: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেছেন, যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন, তারাই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ান।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এ জন্য একটি বিশেষ মনিটরিং টিম গ;ঠন করা হয়েছে। এদিকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তুলে বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকতার পরিচয়পত্র বিতরণে অনিয়ম হচ্ছে এবং অনেকেরই সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নেই। তিনি এ বিষয়ে নীতিমালা ও কঠোর নজরদারির দাবি জানান। প্রতিমন্ত্রী আরও জানান, নতুন মনিটরিং টিম অপতথ্য শনাক্ত ও নিয়ন্ত্রণে কাজ করছে এবং শিগগিরই এর বিস্তারিত কার্যক্রম প্রকাশ করা হবে।

Comments
No comments
Add a comment: