নারী দিবস উদযাপন ও ওয়ান্ডার ওম্যান অ্যাওয়ার্ড শো ২০২৪।

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাওয়ার অব ওন্ডার ওম্যান কৃর্তক আয়োজিত গত ৬ই মার্চ বনানী ক্লবে পালিত হলো নারী দিবস উদযাপন ও ওয়ান্ডার ওম্যান অ্যাওয়ার্ড শো ২০২৪।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপিত মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ.এম লোকমান, সম্মানিত অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নাসিমা আক্তার নিসা, প্রেসিডেন্ট, ওম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই ), মোটিভেশনাল স্পিকার হিসেবে ছিলেন ডা. তাওহীদা রহমান ইরিন (ত্বক বিশেষজ্ঞ, রিজুভা ওয়েলনেস), প্রতিষ্ঠাতা রিজুভা এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পাওয়ার অব ওন্ডার ওম্যান এর প্রতিষ্ঠাতা সভানেত্রী ইসমত আরা জাকিয়া।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। কোরআন তেলাওয়াতের করেন জান্নাতি ইসলাম, ধর্ম সম্পাদিকা পাওয়ার অব ওন্ডার ওম্যান। এরপর সকলের অংশগ্রহনের মাধ্যমে পাঠ করা হয় জাতীয় সংঙ্গীত। এর পর একে একে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অতিথিদের ফুল দিয়ে বরন করে নিশীত জাহান শিলু, ইসরাত কুলসুম তানিয়া, মোর্শেদা খানম রনি, শাহানাজ মণি। এরপর পর্দায় পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর উপর নির্মিত তথ্যচিত্র ও ওয়ান্ডার ওম্যান ২০২৪ প্রাপ্তদরে উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাওয়ার অব ওন্ডার ওম্যান এর সভানেত্রী ইসমত আরা জাকিয়া। ইসমত আরা জাকিয়া বলেন নারীদের অধিকার দাও, অধিকার দাও বলে চিৎকার করা, আর বকৃতা দিলে নারীদের অধিকার আদায় হয় না। অধিকার আদায়ের মতো যেগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা-দাীক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে। একং সে নারী উদ্যোক্তদের ও পাওয়ার অব ওয়ান্ডার ওম্যার এর ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। সবাইকে এক হয়ে কাজ করার আহব্বান যানান।
এরপর একে একে বক্তব্য রাখেন এ.এইচ.এম লোকমান, সম্মানিত অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নাসিমা আক্তার নিসা, প্রেসিডেন্ট, ওম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই), মোটিভেশনাল স্পিকার হিসেবে ছিলেন ডা. তাওহীদা রহমান ইরিন (ত্বক বিশেষজ্ঞ, রিজুভা ওয়েলনেস), প্রতিষ্ঠাতা রিজুভা । তারা সবাই বলেন যে নারী মুক্তি মানে নারীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। এবং তারা আরও বলেন সকলে এক হয়ে কাজ করলে সফলতা খুব তারাতাড়ি আসে। তারা বলে আজ যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের দিকে তাকালে আপনারা দেখবেন তারা কতো পরিশ্রম করে এখানে এসেছেন। তাই সকলের উচিৎ পরিশ্রম করা। কারন পরিশ্রম ছাড়া কেউই সফল হতে পারে না।

এরপরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপিত মেহের আফরোজ চুমকি এমপি তার বক্তব্যের শুরুতে শুভেচ্ছা জানান যারা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের। মেহের আফরোজ চুমকি বলেন, নারীর জন্য প্রতিটি দিন নারী দিবস কিন্তু আমরা বিশেষ একটি দিন পালন করি কারন এ দিনে আমাদের অধিকারের কথাগুলো আমরা তুলে ধরি। একটা সময় আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারতাম না। কিন্তু আজ তা আমরা বলতে পারি । আর এ সুযোগ আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা করে দিয়েছেন। তিনি বলেন এ রকম নারী সংগঠন প্রতিটা এলাকায় এলাকায় হওয়া উচিৎ।

এরপর ১৪টি ক্যাগরিতে ওয়ান্ডার ওম্যান অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় চৌদ্দ জন নারীর হাতে। অ্যাওয়ার্ড প্রদান শেষে পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর পক্ষ থেকে একজন নারী উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এরপর সাংস্কৃতিক পর্ব শুরু হয়, সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন টিম রিদমিক, গান পরিবেশনা করে এটিএন তারকাদের তারকা রেজোওয়ানুল হক।
সবশেষে সকলের অংশগ্রহনে কেক কাটা হয় এবং রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় পাওয়ার অব ওন্ডার ওম্যান কৃর্তক আয়োজিত নারী দিবস উদযাপন ও ওয়ান্ডার ওম্যান অ্যাওয়ার্ড শো ২০২৪।


Comments
CzTvKqmZDg
ckKPJSOtfLmXQbh
CzTvKqmZDg
ckKPJSOtfLmXQbh
CzTvKqmZDg
ckKPJSOtfLmXQbh
Add a comment: