নারীর শক্তি ও সুস্থতায় একসাথে রিজুভা ও ওয়ান্ডার উইমেন চুক্তি স্বাক্ষর

নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা নিয়ে এক নতুন সম্ভাবনার দুয়ার খুললো। ২ মে, ২০২৬ তারিখে “পাওয়ার অব ওয়ান্ডার উইমেন” এবং “রিজুভা ওয়েলনেস”-এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমওইউ।অনুষ্ঠানে রিজুভা ওয়েলনেস-এর কর্ণধার ডা. তৌহিদা রহমান ইরিন এবং পাওয়ার অব ওয়ান্ডার উইমেন-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইসমত আরা জাকিয়া আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান সামাজিক সচেতনতা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং শারীরিক সুস্থতা উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ নারীর সামগ্রিক উন্নয়ন ও সুস্থ জীবনের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। রিজুভা ওয়েলনেস দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, বিউটি ও ওয়েলনেস খাতে কাজ করে আসছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শারীরিক সুস্থতা নিয়ে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য।
অন্যদিকে, পাওয়ার অব ওয়ান্ডার উইমেন নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কার্যক্রমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজুভা ওয়েলনেস-এর চেয়ারম্যান ডা. বি এ সাদিক। এছাড়াও পাওয়ার অব ওয়ান্ডার উইমেন-এর কার্যকরী কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকিয়া ইয়াসমিন দোলা, ভাইস চেয়ারম্যান জিন্নাত আরা রুমি, এছাড়াও মালেকা মুন্নি, লিটা খন্দকার, মোরশেদা রনি, বিবি তাহুরা, বিলকিস বেগম এবং সাবরিনা সাদাত। এছাড়া রিজুভা ওয়েলনেস-এর টিম মেম্বাররাও অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।

ভবিষ্যৎ পরিকল্পনা: এই এমওইউ-এর মাধ্যমে দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করবে— নারীর ক্ষমতায়ন মানসিক স্বাস্থ্য সচেতনতা শারীরিক সুস্থতা উন্নয়ন সংশ্লিষ্টদের বিশ্বাস, এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে ওয়েলনেস সেক্টরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে এবং নারীর উন্নয়ন ও সুস্থতায় ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

Comments
No comments
Add a comment: