নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণ, চারটি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা"

অনলাইন ডেস্ক
রবিবার, ৩১ আগষ্ট ২০২৫


মেট্রোরেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহর।

প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ বাস ট্রামিনাল, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ডে ৪ টি রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমআরটি লাইন-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৫৭১ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। প্রকল্পটির আওতায় রাজধানীর গাবতলী-মোহাম্মদপুর-নিউমার্কেট-গুলিস্তান-কমলাপুর-সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করা হবে। এক্ষেত্রে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইন সমন্বয়ে উড়াল ও পাতাল মিলিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের লাইন তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে এটি নির্মাণের লক্ষ্য রয়েছে। পিপিপির আওতায় নেওয়া হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই প্রকল্পটি পরিচালনা করবে। 

Advertisement

ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এমআরটি লাইন-২ প্রকল্পে ঋণ দেবে বলেই বিশ্বব্যাংক প্রোফর্মা তৈরিতে অনুদান দিচ্ছে। তবে দ্রুত প্রোফর্মা প্রক্রিয়া শেষ না করলে এই অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কাজ তরন্বিত করতে গত ৭ আগস্ট ইআরডিতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ইআরডির অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত উইং চিফ (বিশ্বব্যাংক) মিরানা মাহরুখ ওই সভায় সভাপতিত্ব করেন। ডিএমটিসিএলের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবদুল বাকী মিয়া বলেন, এমআরটি-২ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করতে ডিএমটিসিএল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রোফর্মাটি ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। এরপর শিগগিরই এটি পরিকল্পনা কমিশন এবং পরে ইআরডিতে যাবে। তিনি আরও বলেন, বিশ্ববাংকের শর্ত রয়েছে, আগস্টের মধ্যে এই প্রোফর্মা অনুমোদন করতে হবে। এখন সমস্ত প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে পারলেই বিশ্বব্যাংকের ২.৫ মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত করা সম্ভব হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন