নামাজে রিংটোন বাজায় ঢাকা সিটি কলেজের ছাত্রকে বেধড়ক মারধর করল, অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জ আড়াইহাজারে ফজরের নামাজের সময় মোবাইল ফোনের রিংটোন বেজে ওঠার জেরে ঢাকা সিটি কলেজের ছাত্র মারধর শিকার হয়েছেন |
গত শুক্রবার উপজেলার গোপালদী পৌরসভার কল্যান্দী এলাকার এই ঘটনা ঘটে | বর্তমানে আশস্কাজনক অবস্থায় রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে | আহত শ্রাবণ মিয়া (১৮) কল্যান্দীর মোক্তার হোসেনের ছেলে | সে ঢাকা সিটি কলেজের প্রথম বর্ষে পড়ে |মোক্তার হোসনের ভাষ্য , শুক্রবার ফজরের নামাজ পড়তে শ্রাবণ কল্যান্দী মারকাজ মসজিদে যায় | ভুলবশত তার মোবাইল ফোনটি চালু ছিল | নামাজ চলাকালে এতে কল এলে রিংটোন বেজে ওঠে | এ সময় স্থানীয় কিছু কিশোর গ্যাং সঙ্গে শ্রাবনের তর্কাতর্কি হয় | এ ঘটনার জের ধরে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু কিশোর গ্যাং শ্রাবণ এর ওপর হামলা চালায় | তারা রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে |
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় | কিন্তু গুরুতর আঘাতে মাথায় রক্তক্ষরণ শুরু হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন | সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয় শ্রাবণকে | বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে | আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন , এ বিষয়ে তথ্য পেয়েছেন | ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন |কিন্তু এখনও আইনগত ব্যবস্থা নেননি পুলিশ জানিয়েছেন ভুক্তভোগী সহপাঠীরা |

Comments
No comments
Add a comment: