নতুন হালনাগাদে ১ কোটি নাগরিকের তথ্য ইসির হাতে

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২


চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন নাগরিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। এবার ৫০ লাখ ৯২ হাজার ৭১৬ জন পুরুষ, ৪৭ লাখ ৭৮ হাজার ৩ জন নারী ও তৃতীয় লিঙ্গের ২৫১ জন ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।  

ইসি কর্মকর্তারা জানান, এবার প্রক্কলিত ভোটার ছিল ৮৬ লাখ ১৮ হাজার ৭৩৭ জন। এ হিসেবে ভোটার হওয়ার জন্য নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির হার ৮ দশমিক ৫৯ শতাংশ। ডিসেম্বরে মধ্যে নতুন ভোটারদের ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ, আইরিশসহ বায়োমেট্রিক নিবন্ধন শেষ হবে। হালনাগাদ চলাকালে রোহিঙ্গাদের ভোটার হওয়ার অভিযোগে ঢাকা, চট্টগ্রামসহ পাঁচটি এলাকায় মামলা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ইসি কর্মকর্তারা।

Advertisement

হালনাগাদ কার্যক্রমের শুরু থেকে মোট ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৮৫ জনের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে নিবন্ধন কেন্দ্রে এসে ছবি তোলেন, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন। হালনাগাদ কার্যক্রমে ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তালিকা থেকে কর্তনের জন্য নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৯ হাজার ৩২১ জনকে।

চলতি বছরের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে হালানাগাদের কাজ সম্পন্ন করে ইসি। বর্তমানে চলছে দাবি-আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়ায়। আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদের অন্তর্ভুক্ত মোট ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। গত ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করে ইসি । সর্বশেষ গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী। 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন, নতুনদের যুক্ত করে ও মৃতদের বাদ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ভোটার দাঁড়াবে প্রায় ১১ কোটি ৬০ লাখের মতো।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন