নতুন বাংলাদেশের লক্ষ্য-পরিকল্পনা নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ

অনলাইন ডেক্স
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে উঠছে নতুন বাংলাদেশ। তুলে ধরা হবে ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রা।

বিশ্বমঞ্চে কথা হবে জলবায়ু সংকট নিয়ে। দাবি উঠবে বৈশ্বিক জলবায়ু তহবিলের। চার দশক পর জাতিসংঘে দেশের নেতৃত্ব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অধিবেশনে সভাপতিত্ব করছেন। সেখানে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৩ সেপ্টেম্বর রাতে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে।

পরদিন ২৪ সেপ্টেম্বর রাতে সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে: * ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের রূপরেখা * রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান * বৈশ্বিক উষ্ণতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ * অনুদানভিত্তিক ক্লাইমেট ফিন্যান্সের জোরালো দাবি স্বাস্থ্য খাতেও বড় বার্তা দেবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সুইডেন ও ইউএনএফপিএ-র সাথে যৌথ অনুষ্ঠানের সহ-আয়োজক বাংলাদেশ। মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে গুরুত্ব দেওয়া হবে মিডওয়াইফারি সেবায়। সেখানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তুলে ধরবেন সরকারের ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ উদ্যোগ। দেশের জন্য ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ পদ সৃষ্টির অঙ্গীকারও থাকছে আলোচনায়। হাসপাতালের চিকিৎসার চেয়ে গুরুত্ব পাবে তৃণমূলের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, হাসপাতালের চার দেয়ালে চিকিৎসা দেওয়ার চেয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে রোগ ও মৃত্যু প্রতিরোধের প্রাথমিক স্বাস্থ্যসেবা মডেল গড়ে তুলতে বিশ্বকে আহ্বান জানাবে বাংলাদেশ।

Advertisement

এতে এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বিশেষ মন্ত্রীপর্যায়ের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে মেক্সিকো, নেপাল, সিয়েরা লিওন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীদের। এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক দাতা সংস্থা, জনহিতৈষী প্রতিষ্ঠান (Philanthropic organisations), নাগরিক সমাজ ও বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।

অনুদানভিত্তিক জলবায়ু তহবিল নিশ্চিত করতে কাজ করছে সরকার। পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগ তুলে ধরা হবে অধিবেশনে: * পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি * দেশজুড়ে খাল খনন প্রকল্প * নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি অধিবেশনের পাশাপাশি সাইডলাইন বৈঠকে বিদেশি বিনিয়োগ টানার জোর চেষ্টা থাকবে। নতুন সরকারের পরিবেশবান্ধব নীতি ও সংস্কার উদ্যোগ তুলে ধরে বিশ্ব দরবার থেকে বড় বিনিয়োগের প্রত্যাশা করছে বাংলাদেশ প্রতিনিধি দল। সফর শেষে বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন