ধর্ষণের অভিযোগে এমবাপ্পে বললেন, ‘সব পিএসজির ষড়যন্ত্র’

স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

এবার নতুন বিতর্কের মুখোমুখি কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের নৈশক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে রিয়াল তারকার বিরুদ্ধে। যদিও এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে।

সুইডিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির স্টকহোমের একটি নৈশক্লাবে এই ঘটনা ঘটিয়েছেন এমবাপ্পে। ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। 

এমবাপ্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সুইডেন পুলিশ। তারা জানায়, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান রয়েছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু পাওয়া যায়নি। পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা।

Advertisement

এদিকে, অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্বকাপজয়ী এমবাপ্পে। এএফপিকে তার এজেন্ট বলেন, এমন খবরের কোনো ভিত্তি নেই। 

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টও করেছেন এমবাপ্পে। সেখানে তিনি বলেন, সুইডিশ ওই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 

পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ওই মামলার সঙ্গে সম্পৃক্ত। এমন ধারণাই করছেন এমবাপ্পে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন