দেশ গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা যৌথভাবে এই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিতে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ স¤পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ স¤পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলেপ্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গনতান্ত্রিক কোন পরিবেশ নাই।
ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট-সন্ত্রাস-দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিনত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এই ধর্ষণকান্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে। এই সংঘদবদ্ধ ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করার দাবি জানান।সেই সাথে আগামী দিনে জনগনকে এসব জুলুম নির্যাতন-ধর্ষনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।

Comments
No comments
Add a comment: