থাইল্যান্ডে বিরল যমজ হাতির জন্ম

অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০২৪

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সের মাদি হাতি চামচুরিরে যমজ সন্তানের মা হতে চলেছে এটি সম্বন্ধে আগে থেকে পার্কটির কর্মীদের ধারণাই ছিল না।গত শুক্রবার (৭ জুন) মা হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক জন্ম দিলে কর্মীরা মনে করে তাদের কাজ হয়তো শেষ।

কিন্তু প্রথম হাতি শাবকটিকে পরিস্কার করার সময় তারা আবিষ্কার করে চামচুরি দ্বিতীয় একটি মেয়ে শাবকের জন্ম দেয়। তবে দ্বিতীয় শাবকের জন্ম দেয়ার সময় হাতিটি আতঙ্কিত হয়ে যায়। এ সময় কর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করে যাতে তার পায়ের নিচে পড়ে আহত না হয়।

Advertisement

এ প্রক্রিয়ায় একজন কর্মী আহত হয়। হাতি নিয়ে গবেষণা করা সংস্থা সেভ দ্যা এলিফেন্টের তথ্য বলছে, মাত্র ১ শতাংশ ক্ষেত্রে হাতিদের যমজ সন্তান জন্মের ঘটনা দেখা যায়। একসঙ্গে পুরুষ ও মেয়ে শাবক জন্ম দেয়ার ঘটনা আরও বিরল।

পার্কটির পশু চিকিৎসক লার্ডথঙ্গটার মেপান বিবিসিকে বলেন, দ্বিতীয় শাবকটি বের করার পর এটি যখন উঠে দাঁড়াল, আমরা সবাই আনন্দে চিৎকার করছিলাম কারণ এটি অলৌকিক এক ঘটনা। আমাদের সবারই যমজ হাতি দেখার ইচ্ছা ছিল কিন্তু সবার এই সৌভাগ্য হয়না। কারণ এটি অত্যন্ত বিরল। বৌদ্ধ ধর্ম সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডে হাতিকে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়। দেশটির জাতীয় প্রতীকও হাতি।

 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন