তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, জিহ্বা তুলে ফেলার হুমকি

তিতুমীর কলেজ প্রতিনিধি
সোমবার, ২৬ মে ২০২৫

সরকারি তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং সেই ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়, মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয় এবং এক নারী সাংবাদিককে হুমকি-ধমকি দেওয়া হয়।সোমবার (২৬ মে) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্লাহ আলভী। হামলায় ক্ষতিগ্রস্ত অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন সারাবাংলা ডটনেটের সাত কলেজ প্রতিনিধি আব্দুল্লাহ মজুমদার রাব্বি, ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আল-আমিন মৃধা, এশিয়ান টিভির কলেজ প্রতিনিধি মাহমুদা আক্তার, এবং রাইজিংবিডির প্রতিনিধি উম্মে হাফসা।

জানা গেছে, মেধার ভিত্তিতে কলেজের হোস্টেলে সিট বরাদ্দের দাবিতে আন্দোলন করছিলেন কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়, যা দ্রুতই সহিংসতায় রূপ নেয়। এরপর সাংবাদিকরা ঘটনাস্থলের ছবি তুলতে গেলে তাদের ওপরও চড়াও হয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আহত সাংবাদিক আমান উল্লাহ আলভী বলেন, “নায়েক নূর নামে একজন আন্দোলনকারীকে ছাত্রদলের একটি পক্ষ রিকশায় তুলে নিয়ে যাচ্ছিল। আমি সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ আমার ওপর হামলা চালানো হয়। আমাকে বেধড়ক মারধর করে, মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলে। আমার সঙ্গে থাকা মাহমুদা আক্তার ও উম্মে হাফসা-র মোবাইলও ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয় এবং তাদের হেনস্তা করা হয়।”

Advertisement

আন্দোলনকারী শিক্ষার্থী আলী আহমেদ বলেন, “গতকাল হলে সিট বরাদ্দের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। আমরা অধ্যক্ষের কাছে জানতে গেলে তাকে না পেয়ে তার কক্ষের সামনে অবস্থান নিই। এসময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজাসহ কয়েকজন নেতা আমাদের হুমকি দেয়। আজ ফের আন্দোলন করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ও সদস্য সচিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, “অধ্যক্ষ আমাদের বিশৃঙ্খলাকারী বলে ছাত্রদলের হাতে তুলে দিয়েছেন। আগে হল ছিল ছাত্রলীগের নিয়ন্ত্রণে, এখন ছাত্রদলের দখলে। অধ্যক্ষই আজ আমাদের ওপর হামলা করিয়েছেন।”

সাংবাদিকদের দাবি, হামলাকারীরা শুধু ভিডিও ডিলিট করেই থেমে থাকেনি, বরং হুমকি দিয়েছে—“জিহ্বা ছিড়ে ফেলবে”।

হামলায় জড়িত ছাত্রদল নেতাদের মধ্যে আছেন—যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, রিমু, খাজা মাইনুদ্দিন, হারুনুর রশীদ, সোহাগ, মেহেদী চৌধুরী, তোফায়েল আহমেদ, সদস্য রাশেদুজ্জামান হৃদয়, আল আমিন, বাইজিদ হাসান সাকিব, নুর উদ্দিন জিসান, এবং আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি তোহা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. ছদরউদ্দিন আহমেদ বলেন, “ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের বহিষ্কারের বার্তাও দেওয়া হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা