তিতুমীর কলেজে বৈষম্যবিরোধীদের ওপর হামলা ছাত্রদলের, আহত ১৫

তিতুমীর কলেজ প্রতিনিধি
সোমবার, ২৬ মে ২০২৫

cসরকারি তিতুমীর কলেজে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর প্রকাশ্যে হামলা করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে হল খোলার দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে ছাত্রদল হামলা চালায়।

এ হামলায় সরাসরি জড়িত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মোল্লা, যুগ্ন আহবায়ক রিমু, যুগ্ম আহ্বায়ক সুমন বাশার, যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ, আহ্বায়ক কমিটির বাইজিদ হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন, আহ্বায়ক কমিটি সদস্য আল আমিন, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন জিসান, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, আহবায়ক কমিটির সদস্য রাশেদুজ্জামান হৃদয়সহ তিতুমীর কলেজ ছাত্রদলের দেড়শোর নেতাকর্মী। এ সময় সংবাদ কাভার করতে যাওয়া সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের হল খোলার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রদলে নেতাকর্মীরা  এসে ব্যানার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে।  নায়েক নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমকে ব্যাপক মারধর করে ছাত্রদল। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল ইমারজেন্সিতে ভর্তি আছেন৷

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, আমি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম এমন সময় দেখি, হল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন। কিছুক্ষণ পর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এসে আন্দোলনরত শিক্ষার্থীর উপর আকস্মিক হামলা চালায়। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা ছাত্রলীগ এর সময়ে এমন ঘটনা দেখতাম কিন্তু জুলাই আন্দোলনের পর এটিই প্রথম যা পূর্বেকার ফ্যাসিস্ট সময়ের ঘটনা মনে করিয়ে দেয়। 

Advertisement

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী আলি আহমেদ বলেন, গতকাল হলের শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল ,কিন্তু তা করেনি এ বিষয়ে আমরা প্রিন্সিপালের কাছে জানতে গেলে তাকে না পেয়ে প্রিন্সিপালের কক্ষের সামনে অবস্থান করি। এ সময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা সহ ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের হুমকি দেয়। আজ পুনরায় এ হল বিষয়ে আন্দোলন কর্মসূচি করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায়। 

তিনি আরও বলেন,  প্রিন্সিপাল স্যার আমাদের বিশৃঙ্খলাকারী বলে ছাত্রদলের হাতে উঠিয়ে দিয়েছেন, আজকে তিনি আমাদের উপর হামলা করিয়েছেন। আগে হল ছাত্রলীগের অধীনে থাকতো এখন ছাত্রদলের অধীনে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন নাইম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করতে যায়, সেখানে মারামারির ঘটনার ভিডিও করতে গেলে তার উপর হামলা করা হয়। 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার আহবায়ক আলাউদ্দিন মিনহাজ বলেন, মুক্ত গণতন্ত্র চর্চা ও মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতেই আমরা জুলাই আন্দোলন করেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা মানে শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করা। নাইমের অবস্থা এখন খুব খারাপ। আমরা খুব দ্রুতই এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

হামলার শিকার রায়হান বলেন, “আমরা মিছিল করছিলাম। তখন ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে মারধর করতে থাকে। তারা পিটিয়ে আমার মুখ ফাটিয়ে দিয়েছে।”

তিনি আরও জানান, “নায়েক নূর মোহাম্মদের অবস্থা গুরুতর। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

এ বিষয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়ে তাদেরকে বাহিস্কার করার বার্তা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা