ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে অবৈধভাবে চলছে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা।

মীর মোজাহারুল হক, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন। চার লেনের মহাসড়কের উল্টো দিকে এসব যান অবাধে চলাচল করছে। যার কারণে সড়কটির চৌদ্দগ্রাম অংশে প্রায় যানজট লেগে থাকে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রী ও অ্যাম্বুলেন্সের মুমূর্ষু রোগীদের।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় পুলিশের সামনেই ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা লেন পরিবর্তন করে চলাচল করলেও পুলিশ কার্যত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝেমধ্যে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ দু-একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করলেও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এসব অটোরিকশার চালকেরা উল্টো লেন দিয়ে এসে বিভিন্ন স্থানে হঠাৎ দ্রুতগামী গাড়ির সামনে ইউটার্ন করে লেন পরিবর্তন করছে। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

মহাসড়কের মিয়া বাজার, নোয়াবাজার, মিরশ্বানী, ছুপয়া রাস্তার মাথা, বাবুচি, হাড়িসর্দার বাজার,চৌদ্দগ্রাম পৌর বাজার, বাতিসা, চিওড়া ও পদুয়া এলাকায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অটোরিকশার স্ট্যান্ড।
সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ঢাকামুখী লেনে প্রায় সময়ই যানজট লেগে থাকে। বিশেষ করে সন্ধ্যা নামলে সড়কটির দুই পাশে মিয়াবাজার,চৌদ্দগ্রাম বাজার সহ বিভিন্ন অংশে অটোরিকশার জট লেগেই থাকে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা আটকে পড়েন। অনেক সময় দির্ঘসময় ধরে যানজট লেগে যায়।

Advertisement
 জানা গেছে, চৌদ্দগ্রামের পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ঠিক কত হাজার অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে তার হিসাব প্রশাসনের কাছেই নেই। এসব যানবাহন পুলিশের চোখের সামনে মহাসড়কে চলাফেরা করলেও চালকদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে প্রতিযোগিতা করে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বেড়েই চলছে।
 এ বিষয়ে চৌদ্দগ্রামে উপরদিয়ে চলাচলকারী  বাস চালকরা

 বলেন, ‘চৌদ্দগ্রামের বিভিন্ন বাজারে প্রবেশ করতে প্রায় সময় যানজটে পড়তে হয়। সড়কের চৌদ্দগ্রাম অংশের বাজারগুলো ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দুই পাশে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার দখলে থাকে। এতে সড়কটি সিঙ্গেল হয়ে যায়। যার কারণে এখানে আমাদের যানজটে পড়তে হয়। আবার অনেক সময় হঠাৎ আমাদের গাড়ির সামনে দিয়ে অটোরিকশা ইউটার্ন করে। এতে গাড়ি নিয়ন্ত্রণে নিতে আমাদের অনেক কষ্ট হয়। একটু হেরফের হলেই দুর্ঘটনার ঝুঁকি থাকে।’

 অ্যাম্বুলেন্সের চালক ইয়াছিন মিয়া বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রাম প্রায় সময় রোগী আনা-নেওয়া করি। চট্টগ্রাম থেকে রোগী নেওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে যানজটে আটকা পড়তে হয়। মুমূর্ষু রোগী নিয়ে যাওয়া আসার সময় সড়কের পাশে বসে থাকা অটোরিকশা আমাদের সাইড দেয় না। বিশেষ করে সন্ধ্যার পরে এই সড়ক দিয়ে চলাচল করা খুবই কষ্টকর।’

স্থানীয় এক কলেজছাত্র বলেন, ‘সড়ক পার হতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অটোরিকশার এলোমেলো চলাচলের কারণে দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয়।’
এ বিষয়ে চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন বলেন, ‘আমি নতুন এসেছি। হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে মহাসড়কে অবৈধভাবে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার ও অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. শাহিনুর আলম খান বলেন, ‘তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল সম্পূর্ণ অবৈধ। আমাদের হাইওয়ে পুলিশ প্রতি মাসে এসব যানবাহন জব্দ করে এবং চালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছে। তবে চৌদ্দগ্রাম অংশে যানজটের বিষয় বিবেচনা করে শিগগির এসব অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।’

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা