ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত

৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন আদালত। শুক্রবার (২২ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।
কয়েক মাস আগে এ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দু’বার এ মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।
গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা।

Comments
No comments
Add a comment: