ট্রাম্প কি শান্তিতে নোবেল পাবেন? কি বলছেন বিশ্লেষকরা?

অনলাইন ডেস্ক।
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে নোবেল পুরস্কার জিততে পারেন? আন্তর্জাতিক অঙ্গনে এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।

তবে বিশেষজ্ঞদের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রকাশ্য সমর্থন এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।  বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের না পাওয়ার মতো কারণের তালিকাই বড়। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করা, বৈশ্বিক বাণিজ্যে শুল্কযুদ্ধ সৃষ্টি এবং শান্তির নীতির পরিপন্থি নানা পদক্ষেপ তার বিরুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবু শুরু থেকেই সরাসরি কিংবা ইঙ্গিতে ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। এমনকি তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্তত সাতটি যুদ্ধ থামিয়েছেন।  প্রতিবছর সংসদ সদস্য, অধ্যাপক, বিজ্ঞানী ও পূর্ববর্তী নোবেল বিজয়ীদের মতো যোগ্য ব্যক্তিরা শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দেন। নরওয়েজিয়ান পার্লামেন্ট নির্বাচিত পাঁচ সদস্যের নোবেল কমিটি সেই মনোনয়ন যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে, যা প্রকাশ করা হয় না।  গাজা ইস্যুই বড় বাধা বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় অন্তরায় হলো গাজা সংকট। ইসরায়েলি আগ্রাসনের প্রতি তার প্রকাশ্য সমর্থন ও সহায়তা নোবেল কমিটির কাছে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি, আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

Advertisement

  নোবেল ইতিহাসবিদ অ্যাসলে সভেন বলেন, “ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, মৃত্যুর দৃশ্য পছন্দ করেন না, অথচ গাজায় চলমান গণহত্যাকে সমর্থন করছেন।”  তিনি আরও বলেন, “আলাস্কায় ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেও তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। বরং তার নীতি ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সুযোগ করে দিয়েছে। যা নোবেলের মূল দর্শনের পরিপন্থি।”  আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরে আসা শান্তি গবেষক নিনা গ্রেগার মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সহযোগিতা থেকে বিচ্ছিন্ন করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন এবং পুরোনো মিত্রদের সঙ্গেও শুল্কযুদ্ধ শুরু করেছেন।  অনেক বিশেষজ্ঞই মনে করেন, যদি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তবে নোবেল কমিটির সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, তার সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো শান্তির মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন