ট্রাম্প কি এবার পরিস্থিতি সামাল দিতে পারবেন

অনলাইন ডেস্ক
রবিবার, ২২ জুন ২০২৫


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি।

তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উসকানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। খবর আলজাজিরার।  আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উসকানিমূলক এক পদক্ষেপ। আমার মনে হয় না যে ট্রাম্প জানেন এর ফল কী হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরান এর জবাব দেয়, তাহলে এর জন্য কী পরিকল্পনা আছে—তাও পরিষ্কার নয়।  তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট' স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন, যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন, ট্রাম্প যেন আমাদের সঙ্গে একপ্রকার খেলা খেলেছে। আমরা তার প্রথম মেয়াদ থেকেই বুঝতে পারতাম, সে আসলে কী করতে চায়। তখনই যদি আমরা কার্যকর কিছু করতাম, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি এড়ানো যেত।  আবদি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে কাজ করে আসছেন। তার মতে, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করবে।তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প কীভাবে নিশ্চিত করবেন যে এই ঘটনার পরিণতি যুক্তরাষ্ট্র বা বিশ্বের জন্য ভয়াবহ হবে না?

Advertisement

তার সিদ্ধান্তে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।  জামাল আবদির মতে, ট্রাম্প এ হামলার মাধ্যমে কেবল নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন, অথচ বাস্তব কূটনৈতিক বা সামরিক পরিণতি নিয়ে তিনি চিন্তাই করেননি। এখন দেখার বিষয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বলে মন্তব্য করেন তিনি।  ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় 'বাংকার বাস্টার' নামের বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে থাকা শক্তিশালী ও সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।  এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এ তিনটি পারমাণবিক স্থাপনায় খুবই সফলভাবে হামলা চালিয়েছি। এখন আমাদের সব বিমান ইরানের আকাশসীমার বাইরে। 

এ ছাড়া ট্রাম্প একটি ওপেন-সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয়—শক্তিশালী সুরক্ষায় থাকা ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।  ফোরদো হচ্ছে ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। এটি কোম প্রদেশে একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং বহুদিন ধরেই ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বলে বিবেচিত।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন