জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবিউল হাসান সাগর, প্রতিবেদক কাজী টিভি
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫


ভোলা জেলার দৌলতখান উপজেলায় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে 'জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন'। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোকে উদ্দেশ্য করে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন উদযাপন করছে তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। গত চার বছরে তাঁরা প্রায় আড়াই থেকে তিন হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে, বাঁচিয়েছে হাজারো প্রাণ।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশন তাদের সফলতার গল্প ভাগাভাগি করে। স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়, যারা এই মহৎ কাজের সাথে জড়িত। চার বছরের এই যাত্রায় ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেছে। শুধু গ্রামাঞ্চলে নয়, শহরেও তাঁরা রক্তের চাহিদা পূরণ করে চলেছে। এছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীদেরও নিয়মিত রক্ত সরবরাহে তাঁরা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা।


Advertisement

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন কিছু পরিকল্পনার কথাও জানানো হয়েছে। প্রতিষ্ঠাতা ইমাম হোসেন বলেন, ভবিষ্যতে রক্তদানের নেটওয়ার্ককে আরও বড় করতে চাই এবং আরও বেশি মানুষকে এই মহৎ কাজে সম্পৃক্ত করতে চাই। এছাড়াও সভাপতি মিজানুর রহমান মিজান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা আশাবাদী, এই ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি জীবন বাঁচানো সম্ভব হবে।


উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করে জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন। শুরুটা ছিল ছোট কিন্তু আজ তারা রক্তদানের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওঃ ইস্রাফিল আলম, উপদেষ্টা রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ইমাম হোসেন, সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ বিন আনসার, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসাইন, আলি আজগর জিহাদ, মোঃ পারভেজসহ অনেক স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।

Comments

Ashraf Bin Ansar

Thank

Robiul Hasan Sagor

শুভেচ্ছা ❤️

MD Emam Hossain

ধন্যবাদ কাজী টিভি কে

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন