চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী আটক

২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নিয়মিত উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো: সাজা পরোয়নাভুক্ত আসামী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নূর মিয়া প্রকাশ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মমিন, উজিরপুর ইউনিয়ন2503;র শামুকসার গ্রামের মো: আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক সুমন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো: ইমন, গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মো: রোশন আলী প্রকাশ মুন্সী মিয়ার ছেলে সাহাবউদ্দিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের জিনিদকরা গ্রামের আবুল কালামের ছেলে রবিউল হোসেন। বুধবার (২৪ এপ্রিল) দুুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। ২৪ এপ্রিল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: