চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার দুই

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
২১ শে মার্চ শুক্রবার সকাল ১০টায় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় একটি তিনতলা ভবনে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃত হল : উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মৃত মকবুল আহাম্মদের ছেলে লোকমান হোসেন (৪৩), একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত (২২)। তল্লাশিকালে লোকমান হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশি মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা, ৩টি শীশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে।তাদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Comments
No comments
Add a comment: