চুরি হওয়া ঘর থেকে গৃহকর্ত্রীর মরদেহ উদ্ধার


মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার দিকে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
পরে হাফসার মাকে ঘরের অপর একটি কক্ষে খাটের নীচে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের মেয়ে হাফসা বেগম(২৫) জানান, ঘটনার রাতে ওই ঘরে আমি আর মা ছাড়া অন্য কেউ ছিলোনা। খবর পেয়ে মঙ্গলবার(২৩ জানুয়ারি) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক মনে করে থানা পুলিশ বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ছায়া তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিড করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠোর প্রস্তুতি চলছে। পিবিআই'কেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।

Comments
No comments
Add a comment: