চিন্ময়কে সমর্থন করে কোনো বিবৃতি দেয়নি ইসকন বাংলাদেশ
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ইসকন একটি সমর্থনমূলক বিবৃতি দিয়েছে। তবে ইসকনের পক্ষ থেকে এ দাবি পুরোপুরি অস্বীকার করা হয়েছে।
শুক্রবার ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, তারা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো বিবৃতি দেয়নি এবং এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর।আনন্দবাজার ওই প্রতিবেদনে দাবি করেছে, শুক্রবার সকালে বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে নতুন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে।
তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি। বিবৃতির বরাত দিয়ে শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিন্ময় কৃষ্ণের অধিকার, বাংলাদেশে হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন।
তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি।আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিক বার আমরা বলেছি।’শুক্রবার বাংলাদেশ চিন্ময় কৃষ্ণের সমর্থনে বিবৃতি দেওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে ইসকন।

Comments
No comments
Add a comment: