চাঁদা না দেওয়ায় মতলব উত্তরে ব্যবসায়ীর উপর হামলা : থানায় মামলা

সফিকুল ইসলাম রানা।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চাঁদা না দেওয়ায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের এক ব্যবসায়ীর ওপর হামলা ও তার প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় গত রবিবার (২২ ডিসেম্বর) ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বেপারী বাদী হয়ে কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের মো. সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম সুজন (৪০) কে বিবাদী করে মতলব উত্তর থানায় ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ একটি মামলা দায়ের করেন। এফআইআর নং-৩৭, জি আর নং-৩৫৫।
মামলা সূত্রে জানা যায়, আসামী মো. আশরাফুল ইসলাম সুজন (৪০) একজন উশৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির লোক হয় এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে। সে ইতিপূর্বে বিভিন্ন সময়ে টাকা দাবী করে মামলার বাদী মো. শাহাবুদ্দিন বেপারীকে অস্ত্র-সস্ত্র দেখিয়ে ভয়ভীতি করতো। তারই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সময় আসামী আশরাফুল ইসলাম সুজন সহ অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বেপারীর দোকানের ভিতর প্রবেশ করে তার হাতে থাকা ১টি ধারালো চাইনিজ কুড়াল প্
Advertisement
রদর্শন করে ত্রাস সৃষ্টি করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ী চাঁদার টাকা দিতে আপত্তি জানালে বিবাদী সুজন সহ অজ্ঞাতনামা কয়েকজন এলোপাথারী ভাবে ব্যবসায়ীকে মারধর করে এবং দোকানের ক্যাশ বক্স থেকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। 
পরবর্তীতে তাদেরকে বাধা প্রদান করলে আসামী সুজন তাহার কোমড় থেকে ধারালো চাইনিজ কুড়াল বের করে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে দেশীয় অস্ত্র সহ আটক করে থানায় সোপর্দ করেন। এ বিষয়ে বাদী মো. হাজী শাহাবুদ্দিন বেপারী জানান, আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা চায়, আমি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী আশরাফুল ইসলাম সুজন তার দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও আমার উপর হামলা চালায়। হামলায় আমি মারাত্মকভাবে জখম হই। আমার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি সন্ত্রাসীদের সঠিক বিচার দাবি করছি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি ও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা