চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে।
বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি মেট্রোরেলের চলাচল।মাঝপথে বন্ধ হয়ে পড়া মেট্রোর ভেতরে থাকা যাত্রী মা2489;মুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে আছে। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে আছি। প্রায় এক ঘন্টা হতে চলেছে, আর কতক্ষণ আটকে থাকা লাগবে, কিছুই বুঝতে পারছি না।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ‘ওসিএস স্ট্রিট’ করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে আধা ঘণ্টা সময় লাগবে।

Comments
No comments
Add a comment: