ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওয়ফে লালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লালু এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, নির্ভরযোগ্য গোপন তথ্য পেয়ে তারা দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে লাল মিয়া ওয়ফে লালুকে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হোন। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে মাদক ব্যবসায়ীর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিলো এবং তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে আশা করছেন।

Comments
No comments
Add a comment: