গোল নাচ ছন্দে কোয়ার্টারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২


৯৭৪ স্টেডিয়াম গ্যালারি শুরু থেকে ‘নেইমার নেইমার’ স্লোগান। নেইমার ও নেইমারহীন ব্রাজিল যে অনেক পার্থক্য সেটা প্রমাণ করতে সেলেসাওরা সময় নেয়নি খুব একটা৷ প্রথমার্ধেই ব্রাজিল ৪-০ গোলের লিড৷ ম্যাচের পরের অর্ধ ছিল শুধু আনুষ্ঠানিকতা৷ সে আনুষ্ঠানিকতাটা যখন সেরেছে, তখন ব্যবধানটা কমে ৪-১ হয়েছে। তবে তাতে ব্রাজিলের দাপটের দৃশ্যটা বদলে যায়নি একটুও। গোল আর নাচের ছন্দে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে নেইমারের ব্রাজিল।

পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি এই ম্যাচের আগে বেশ চাপে ছিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরেছিল তিতের দল। সেই হার যে দল বিশ্রামের ও পরীক্ষা-নিরীক্ষার কারণে ছিল সেটা প্রমাণ করতে আজ বড় জয়ই দরকার ছিল। তিতের ব্রাজিল শুধু বড় ব্যবধানে জিতেইনি, দর্শকদের মনও জয় করেছে।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ব্রাজিল নান্দনিক ফুটবল খেলেছে। কোরিয়ার বক্সে ছোট ছোট একাধিক পাস খেলেছে। প্রতিপক্ষের ডিফেন্সে বলে কয়ে ভেঙেছে। ভিনিসিয়াস জুনিয়র গোলের যাত্রা শুরু করেন। এর পরের গোলটি হয়েছে পেনাল্টি থেকে। নেইমারের পেনাল্টিতে গোল হওয়ার পর ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিলের উৎসব। মনে হলো খেলাটা কাতারে নয়, হচ্ছে ব্রাজিলে। 

Advertisement

ব্রাজিলের ফুটবলের অন্যতম উদ্দেশ্য নান্দনিকতা। সেই নান্দনিক গোল উপহার দিলেন রিচার্লসন। এই গোল দর্শকদের মতো হৃদয় ছুঁয়েছে কোচ তিতেকে। ডাগ আউটে নেচেছেন তিনিও৷ নেইমাররা বল নিয়ে অনুশীলনের পাশাপাশি নাচেরও অনুশীলন করেছে৷ চার বাররা নেইমাররা নেচেছেন ও দর্শকদের নাচিয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্রাজিলের আক্রমণ। তবে এই অর্ধে কোরিয়ানরা আক্রমণ করে। ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার ২ টি নিশ্চিত গোল সেভ করেন। কোরিয়ানরা ফ্রি কিক থেকে একটি গোল আদায় করে। সেই গোল ম্যাচের গতি পরিবর্তনে যথেষ্ট ছিল না। নেইমার ইনজুরির জন্য ২ ম্যাচে ছিলেন না। সেই দুই ম্যাচে ব্রাজিল এত উজ্জ্বল ছিল না। আজ ব্রাজিল শুরু থেকেই ছন্দে। নেইমারকে ৮০ মিনিটের বেশি সময় খেলিয়েছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টারে সেরা অস্ত্রকে খানিকটা বিশ্রামে রাখলেন ব্রাজিলের কোচ৷ 


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন