গাড়ি বহরে হামলা সাবেক মন্ত্রী মায়া চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ২৭ আগষ্ট ২০২৪


২০১৫ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে চিত্রনায়ক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির নেতা জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের নামে মামলা করা হয়েছে।


রবিবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মো. শাহরিয়ার ইমাম আসিপ বাদী হয়ে এ মামলাটির আবেদন করেন। তিনি ব্যান্ড সংগীত শিল্পী বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, যুবলীগ নেতা মজিবুর রহমান নিক্সন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আবু আহম্মেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহে আলম মুরাদ, অভিনেতা সাজু খাদেম।

আসামিদের মধ্যে আরও আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার একেএম মমিনুল হক সাঈদ, জাসদ নেতা আতিকুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা এম শাহাদাত হোসাইন তসলিম, মতিঝিল থানা জাসদের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নওশের আলী, আওয়ামী লীগ নেতা কামাল আহম্মেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক ক
Advertisement
478;িশনার মোস্তফা জামান পপি, মতিঝিল ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুর হোসেন নুরু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মান্নান, মতিঝিল থানা ছাত্রলীগ সভাপতি খায়রুল, মতিঝিল ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সাহেব আলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মারুফ আহম্মেদ মনছুর, একই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ (কানা ফারুক), মতিঝিল থানার জাসদ নেতা ইকবাল হোসেন।

আরও আছেন মতিঝিল থানা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, শাহবাগের যুবলীগ নেতা সাইফুল ইসলাম আক্তার, মতিঝিল এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন আমির, জামাল দেওয়ান, একই এলাকার জাসদ নেতা আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা হাসান উদ্দিন জামাল, ছাত্রলীগ নেতা আকাশ, আওয়ামী লীগের নাসির উদ্দিন মল্লিক পিন্টু, মহানগর হকার্স সমিতির সভাপতি মান্নান, যুবলীগ পল্টন থানার মো. বিটু, জাসদ ছাত্রলীগের মাহিন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, মো. সাব্বির খান, মো. মিলন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের জাসদ নেত্রী ডালিয়া রহমান, সাম্যবাদী দল সবুজবাগ থানার সভাপতি আসাদ জামান, জাসদ নেতা হেলাল হিমেল ফরাজী, পল্টনের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ।মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।অভিযোগে আরও বলা হয়, খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে।মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা