গাইবান্ধায় ইউপি সদস্য আঃ জোব্বারের হত্যাকারিদের গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার ০৮ নং বোয়ালী ইউনিয়নের জোতগৌর সরকার গ্রামের ওয়ারেছ আলী ও তার স্ত্রী জাবেদা বেগম এবং মেয়ে মঞ্জু বেগম বর্বোরোচিত হামলায় বোয়ালী ইউপি সদস্য আঃ জোব্বারকে হত্যার প্রতিবাদ ও দ্রত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সচেতন এলù4;কাবাসী। গত কাল সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ইউপি সদস্য কাবিল উদ্দিন, নিহত আব্দুল জব্বারের ছেলে, নুর আলম, মিলন মিয়া, ও মেয়ে জোনাকী বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Comments
No comments
Add a comment: