গাইবান্ধায় অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং গুণগত শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের ভুমিকা শীর্ষক এক অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর কিয়ামত উল্যাহ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।দারিয়াপুর কিয়ামত উল্যাহ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়, সক্রিয় নাগরিক দল, সচেতন নাগরিক কমিটি ও টিআইবি যৌথভাবে অভিভাবক ও নাগরিক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক আফরোজা লুনা, হারুন ইসলাম প্রমুখ।

Comments
No comments
Add a comment: