গাইবান্ধায় পিচরেট কর্মচারীদের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি

গাইবান্ধায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী ও রংপুর বিভাগ, নেসকো পিএলসি,এর আয়োজনে পিচরেট কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি।
গাইবান্ধা নেসকো অফিসের সামনে নেসকো পিচরেট কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি, এমডি মহোদয় পিচরেট কর্মচারীদের চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আগামী ১৫ জানুয়ারি ২৪ ইং তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে অংশ নিয়েছেন গাইবান্ধা জেলার শতাধিক কর্মচারী, তাদের দাবি পূরণ না করা পর্যন্ত তারা কোন কাজে অংশগ্রহণ করবে না, উক্ত কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের, রংপুর বিভাগীয় সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা সভাপতি বেলাল হোসেন,এর ফলে দাপ্তরিক কাজসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এতে করে বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তির শিকার হন। ডেসকো গাইবান্ধা ২এর সাধারণ সম্পাদক, আশিকুর রহমান রিপন, রংপুর নেসকো তিন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লাভজনক হওয়া সত্ত্বেও নানামুখী চক্রান্তের ফলে কোম্পানিকরণ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে চাকরি জীবন শুরু করেছিলেন, সেভাবেই শেষ করতে চান। কোনও ষড়যন্ত্র তারা মেনে নেবেন না। কোম্পানিকরণের ফলে বর্তমান সরকারের ভিশন-২১ কর্মসূচিও ব্যাহত হবে।

Comments
No comments
Add a comment: