গভীর রাতে ইসরায়েলকে ‘ধমক’ দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক।
রবিবার, ২৯ জুন ২০২৫


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে একপ্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৯ জুন) গভীর রাতে (শনিবার দিবাগত রাত) ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প লেখেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন। ডিজেটি’। ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন। এর আগে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রেক্ষাপটহীন এই পোস্টটি ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরে এসেছে। যেখানে বলা হয়েছে, হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়

Advertisement
;াধীন। যার মধ্যে বন্দিদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে।এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা এ বক্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ হিসেবে উল্লেখ করেন।

যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার (২৯ জুন) জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে। যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে। যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়।

সম্প্রতি ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।’ তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন, তা তারা জানেন না।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন