খালেদা জিয়ার জানাজায় কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন?

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬


বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম হয়েছে। সেখানে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে অন্তত কারওয়ান বাজার থেকে শুরু হয়ে জনতার এই ভিড় চলে গেছে শিশুমেলা পর্যন্ত।

তবে এই জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন, তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই। তবে আনুমানিক একটি হিসেব বের করার চেষ্টা করেছে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। সেই অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে, এই জানাজায় অন্তত ৩২ লাখ মানুষের সমাগম হয়েছে। তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশিও হতে পারে।

গতকাল খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে। সেই মাঠ তো বটেই, সেটির ডান দিকে মাঠ, সামনের মানিক মিয়া এভিনিউর দুই পাশ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ানবাজার মোড়, আবার ফার্মগেট থেকে বিজয় সরণি মোড় হয়ে বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশগ্রহণ করেছেন।

আবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সামনের রাস্তা পুরোটায় জানাজায় অংশগ্রহণকারীরা ছিলেন। অন্যদিকে শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত রাস্তায় জানাজায় অংশগ্রহণকারীরা ছিলেন।

গুগল ম্যাপ থেকে পাওয়া যায়, এই পুরো রাস্তার মোট দৈর্ঘ্য ১৩ দশমিক ০৪ কিলোমিটার। গুগল ম্যাপে কারওয়ান বাজার থেকে আগারগাঁওয়ের রাস্তার প্রশস্ততা ১০০ ফুট বা ৩০ মিটার পাওয়া গেলেও দুইদিকের ফুটপাতের জন্য ২০ ফুট বাদ দিয়ে ৮০ ফুট বা ২৪ মিটার ধরা হয়। আর মানিক মিয়া এভিনিউয়ের সামনের রাস্তা গুগল ম্যাপ মতে, ১৫০ ফিট প্রশস্ত। অর্থাৎ, দুই দিকের লেনকে দুটি আলাদা রাস্তা (৮০ ফুটের) ধরে হিসাব করা যায়। যার ফলে মোট ১৩ দশমিক ০৪ কিলোমিটার রাস্তা ২৪ মিটার প্রশস্ততায় মোট জায়গার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার।

Advertisement

ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক বলেছেন, ‘স্বাভাবিক হিসাবে কোন সমাবেশে এক বর্গমিটারে ৪জন মানুষ দাঁড়ান। তবে আজকের সিচুয়েশনে বর্গমিটার প্রতি ৬ থেকে ৮ জন মানুষ ছিলেন।’

অধ্যাপক আমিনুলের মতানুযায়ী, প্রতি বর্গমিটারে ন্যুনতম ৬ জন ধরলে ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার রাস্তায় মোট লোক সংখ্যা ১৮ লাখ ৭৭ হাজার ৭৬০ জন হওয়ার কথা।

এদিকে গুগল ম্যাপ থেকে নেয়া হিসাব মতে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে দুটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই দুটি আকার যথাক্রমে ২৫,৭২৮ বর্গমিটার এবং ৬১,৯০৮ বর্গমিটার বা মোট ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার।

সবগুলো রাস্তা এবং দুটি মাঠ মিলে মোট ৪ লাখ ৫৯৬ বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বর্গমিটারে ৬ জন করে হিসাব করলে এই দুই মাঠেই ৫ লাখ ২৫ হাজার ৮১৬ জন লোক জায়গার হওয়ার কথা।

অর্থাৎ, দুই মাঠ এবং সবগুলো রাস্তা মিলিয়ে প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় প্রতি বর্গমিটারে ৬ জন করে ধরলে ২৪ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। যদি প্রতি বর্গমিটারে ৪ জন করে হিসাব করা হয় তাহলে মোট সংখ্যা অন্তত ১৬ লাখের মতো। আর বর্গকিলোমিটার প্রতি ৮ জন করে হিসাব করলে মোট সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ।

তবে এই অঞ্চলের বাইরেও সারা ঢাকায়, বিশেষ করে একাধিক মেট্রো স্টেশনে, বাড়ির ছাদেও জানাজার নামাজে শরিক হওয়ার নজির দেখা গেছে। সেসব হিসেব এই অনুসন্ধানে অন্তর্ভূক্ত হয়নি।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন