কোচিং নয়, অবসরের পর ক্লাবের মালিক হতে চান মেসি

অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬


লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে। বুটজোড়া তুলে রাখার পর কী করবেন তিনি? ভক্তদের মনে এই প্রশ্ন দীর্ঘদিনের। অনেকেই তাকে ডাগআউটে কোচ হিসেবে দেখার স্বপ্ন বুনলেও আর্জেন্টাইন জাদুকর শোনালেন ভিন্ন কথা। জানালেন, কোচিং পেশা নয়, বরং অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান ক্লাবের মালিক হিসেবে।

সম্প্রতি ‘লুজু টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কোচিংয়ের প্রতি যে তার খুব একটা আগ্রহ নেই, তা আগেও একাধিকবার বলেছিলেন। এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন।

Advertisement

মেসি বলেন, ‘আমি নিজেকে কখনোই কোচ হিসেবে কল্পনা করি না। ম্যানেজার হওয়ার বিষয়টি দারুণ হতে পারে, তবে আমি ক্লাবের মালিক হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব।’

কেমন হবে তার সেই ক্লাব? সেই স্বপ্নের কথাও জানিয়েছেন এল এম টেন। তিনি বলেন, ‘আমি নিজের একটি ক্লাব কিনতে চাই। সেই ক্লাবকে একেবারে তলানি থেকে সবার ওপরে তুলতে চাই। আমি চাই, সেই ক্লাবে তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকলে এভাবেই থাকতে চাই।’

অবশ্য এখনই যে তিনি অবসর নিচ্ছেন না, তা নিশ্চিত। কিছুদিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই মাঠ মাতাবেন এই বিশ্বজয়ী তারকা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন