কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধ’র্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় তরুণী বর্তমানে প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার পর তরুণীর পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তারা থানায় অভিযোগ দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।

Comments
No comments
Add a comment: