কানাডায় মাঙ্কিপক্স শনাক্ত

উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রথমবারের মতো মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) বিষয়টি নিশ্চিত করেছে।শুক্রবার পিএইচএসি জানায়, দেশটির ম্যানিটোবা প্রদেশে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সি আরও জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি মধ্য ও পূর্ব আফ্রিকায় ভ্রমণ করেছিল। সেখান থেকেই ফিরেই তিনি কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে চিকিৎসা চান।এরপর সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেশনে রাখা হয়।যদিও ২০২২ সাল থেকেই কানাডায় মাঙ্কিপক্সের ক্লেড-২ ধরন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে দেশটিতে ক্লেড-১ শনাক্তের এটিই প্রথম ঘটনা।

Comments
No comments
Add a comment: