কাজীএগ্রো টিভির ২য় বর্ষে পদার্পণ

নানান চড়াই উৎরাই পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করলো কাজীএগ্রো টিভি। শুদ্ধচিন্তা, মুক্তবুদ্ধি, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে চলছে কাজীএগ্রো টিভি। বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেলক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। কাজীএগ্রো টিভি শিক্ষা, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানাদি প্রচারের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে জনমত গঠনে রয়েছে গুরুত্বপূর্2467; ভূমিকা। তবে জনগণের মাঝে গ্রহণযোগ্যতা সৃষ্ঠিতে ও দায়িত্বশীলতার সঙ্গে খবরের পিছনের প্রকৃত সত্যকে জনসম্মুখে তুলে ধরাই কাজীএগ্রো টিভির মূল লক্ষ্য। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে কাজীএগ্রো টিভি। কাজীএগ্রো টিভির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এড. ইসমত আরা জাকিয়া
চেয়ারম্যান, জীএগ্রো টিভি ।

Comments
মীর মোঃ মোজাহারুল হক
কাজী এগ্রো টিভির ২য় বর্ষে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনম্দন।
শেখ আশিকুন্নবী সজীব
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এগিয়ে চলুক আপন গতিতে জয়তু কাজী এগ্রো টিভি
মো: ইসমাইল হোসাইন
শুভেচ্ছা ও অভিনন্দন।
Add a comment: