কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

অনলাইন ডেস্ক
বুধবার, ১১ জুন ২০২৫


বিশ্বকাপে নিজেদের জায়গা আর্জেন্টিনা নিশ্চিত করেছে আরও আগেই। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো তাই এখন অনেকটাই নিজেদের ভবিষ্যত পরিকল্পনার জায়গা। সেই পরিকল্পনার পর্বে বলতে গেলে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল যে কলম্বিয়ার বিপক্ষে তাদের কাছেই ঘরের মাঠে জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের।

এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দশজনের দল নিয়ে আর্জেন্টিনার এমন ড্র-কে মান বাঁচানোই বলতে হয়। ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় লেগেছে ৮০ মিনিট পর্যন্ত। 

থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেয়া মাটি কামড়ানো এক শটে আর্জেন্টিনার মান রক্ষার গোল এনে দেন। এর আগেই অবশ্য আর্জেন্টিনা ব্যাকফুটে চলে যায় এনজো ফার্নান্দেজের লালকার্ডের কারণে। ৭০ মিনিটে করা ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছিল তাকে। 


কলম্বিয়ার বিপক্ষে এদিন অবশ্য আর্জেন্টিনার শুরুটাই ছিল নড়বড়ে। প্রথম ১৮ মিনিটে বল দখল আর্জেন্টিনার ছিল ৭৩ শতাংশের কাছাকাছি, তবে গোলে শট নেয়ার ক্ষেত্রে কলম্বিয়াই ছিল এগিয়ে। প্রথম গোলটাও পেয়েছিল তারাই। বামপ্রান্তে লুইস দিয়াজ বল পেয়ে একা ড্রিবল করে যান ডিবক্সের কাছাকাছি যেখানে মোট ৪ জনের জটলার মাঝে গোল করেন লিভারপুলে খেলা এই তারকা। দুর্দান্ত সেই গোলটা নিশ্চিতভাবেই অনেকদিন মনে রাখবেন কলম্বিয়ার সমর্থকরা। 

Advertisement

ম্যাচের ৩০ মিনিটে অবশ্য আর্জেন্টিনা প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল। কিন্তু বল জালে জড়ানোর পর রেফারি জানালেন অফসাইড সংকেত। বিরতির আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ার রক্ষণ তাদের হতাশ করেছে বারবার।

বিরতির পর ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে ভাল সুযোগ আসে ৬৩ মিনিটে। কিন্তু ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। তবে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে যায় আলবিসেলেস্তেরা। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি মিডফিল্ডার।


৭৭ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এর মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় আরাধ্য গোলটা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ড্র এনে দেন থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারণ হয় ফল। ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন